নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি নেপালের জনগণ ও সরকারের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।

ড. ইউনূস বলেন, “নেপালের জনগণ আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে যে আস্থা ও বিশ্বাস প্রকাশ করেছে, তা নিঃসন্দেহে ঐতিহাসিক। আমরা আশা করি, আপনার নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার পথে আরও এগিয়ে যাবে।”

তিনি নেপালের জনগণের সংগ্রামী মনোভাব ও দৃঢ়চেতা মানসিকতার প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে এই শক্তিই দেশটিকে অগ্রগতির পথে নিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ-নেপাল সম্পর্কের ঐতিহাসিক বন্ধুত্বের কথাও স্মরণ করেন। তিনি জানান, ভৌগোলিকভাবে প্রতিবেশী ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ এই দুই দেশ জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নসহ নানা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। সুশীলা কার্কির নেতৃত্বে এই সহযোগিতা আরও জোরদার হবে বলে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

সাম্প্রতিক সময়ে নেপালে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ড. ইউনূস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বার্তার শেষে তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং নেপালের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির শুভকামনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ সংবাদ: গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ৪ দিন ধরে

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

5

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

6

গোপালগঞ্জের তরুণ রাজনীতিতে এক প্রদীপ্ত নাম সাইফুল মোল্লা

7

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

9

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

10

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

11

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

12

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

13

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা

14

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

15

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

16

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

17

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

18

গোপালগঞ্জে স্ত্রী হত্যাকাণ্ড: ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী

19

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

20