নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটাররা ও এনআইডি–ধারী বাংলাদেশিরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি আধুনিক অ্যাপ তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি এ তথ্য দেন। অনুষ্ঠানের বিষয় ছিল— ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক তথ্যবিবরণীতে এ বিষয়ে জানানো হয়।

মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি, প্রবাসী ভোটার নিবন্ধন এবং আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীরা কীভাবে ভোট দেবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”

এসময় প্রবাসীরা সিইসিকে কানাডায় এসে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান এবং কনস্যুলেটকেও ধন্যবাদ জানান এ ধরনের আয়োজনের জন্য।

কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সেখানে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রবাসীরা নির্বাচন কমিশনারের সঙ্গে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

1

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

2

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

3

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ সদ

4

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

5

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

8

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

9

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

10

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

13

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

14

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগ

15

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

16

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

17

জাকসু নির্বাচনে শিবির ছাড়া যারা বিজয়ী

18

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

19

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

20