নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

শিক্ষা ডেস্ক,

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফল প্রকাশের তারিখটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের সম্মতি পেলে নির্ধারিত দিনেই একযোগে সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী অংশ নেয়। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই হিসাব অনুযায়ীই ১৬ অক্টোবরের তারিখটি নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

1

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

2

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

3

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

4

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

5

ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানম

6

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

9

ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভয় পান মেহজাবীন

10

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

11

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

12

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

13

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

14

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮টি কলেজ

15

পাকিস্তানের পরমাণু হুমকির জবাব দিলেন নরেন্দ্র মোদি

16

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

17

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

18

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

19

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

20