নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দীর্ঘ ৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানিয়েছে আইএসপিআর।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে— বিশেষত ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একই বিষয় পরিষ্কার করা হয়েছিল।

পোস্টে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার কেবল স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা এবং নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা মাত্র।

সেনাবাহিনী আশা করে, বহু প্রতীক্ষিত এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

সবশেষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানায় বাংলাদেশ সেনাবাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

1

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

2

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

3

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

4

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

5

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগী

6

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

7

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

8

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

9

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

10

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

11

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

12

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে

13

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

19

১৪৩৩ বঙ্গাব্দ: নব আশা, নব উদ্দীপনায় বরণ পহেলা বৈশাখ

20