নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন হাসপাতালে ভর্তি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেল বাড়ি উচ্চবিদ্যালয়ে পাঠদানের সময় হঠাৎ শ্রেণিকক্ষে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় ৮ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রেণিকক্ষে হঠাৎ কীটনাশকের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাবের মতো উপসর্গে ভুগতে থাকে। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের বাইরে নিয়ে যায় এবং বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে।

স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ১২ শিক্ষার্থীকে। পরে গুরুতর অসুস্থ ৮ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি শিক্ষার্থীরা হলেন—
১. ঝিলিক বৈদ্য (১৪), অষ্টম শ্রেণি, পিতা: রিপন বৈদ্য, গ্রাম: নারকেল বাড়ি
২. আব্দুল্লাহ খন্দকার (১২), ষষ্ঠ শ্রেণি, পিতা: রফিকুল ইসলাম
৩. স্মৃতি (৯), তৃতীয় শ্রেণি, পিতা: সুরঞ্জন বৈদ্য
৪. ঝুমা বাড়ৈ (১৩), অষ্টম শ্রেণি, পিতা: অবির বাড়ৈ, গ্রাম: বদরতলা
৫. রোদেলা (১৪), অষ্টম শ্রেণি, পিতা: মাখন লাল, গ্রাম: হাজরাবাড়ি
৬. রিয়ান্তা মীর (১৬), অষ্টম শ্রেণি, পিতা: লুৎফর মীর, গ্রাম: ভূতের বাড়ি
৭. রিতা হালদার (১৪), অষ্টম শ্রেণি

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্গন্ধের উৎস শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা এ ঘটনার দ্রুত সুরাহা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

1

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

2

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

3

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

4

ওসমান হাদি মারা গেছেন

5

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

6

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

7

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

8

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

9

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

13

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

14

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

15

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

18

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় জামায়াত

19

ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু

20