নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক। তিনি অনলাইনভিত্তিক টেলিভিশন ‘চ্যানেল এস’-এ সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে লাইভ সম্প্রচার চলাকালীন হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, লাইভ চলাকালীনই হঠাৎ শিবলী মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

1

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

2

আজ মহানবমী, বিদায়ের সুরে মণ্ডপে বিষাদের ছায়া

3

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

4

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

5

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

6

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

7

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

8

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

9

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

10

যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: প্রধান উপদেষ

11

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

12

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

13

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

16

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

17

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

18

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

19

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

20