নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনায় শাকিল আহমেদ (২১) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পাথালিয়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল সদর উপজেলার বোড়াসী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের কামাল শেখের ছেলে। এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে ঢাকায় কোচিং করছিলেন এবং দুই দিন আগে বাড়িতে আসেন।

শাকিলের চাচাতো ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার ফজরের নামাজ আদায় করে কানফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল শাকিল। এ সময় ঘোড়াপাড়া থেকে ছাড়ানো রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পেছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে থানার এসআই সাফুর আহমেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

হঠাৎ এ মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

1

নির্বাচনে যান চলাচলে বিধি-নিষেধ বিষয়ে যা জানা গেল

2

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

3

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

4

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

5

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

6

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

7

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

8

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

9

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

10

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

11

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

12

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

13

ওসমান হাদি মারা গেছেন

14

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

15

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

16

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

17

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

18

গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

19

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

20