নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
সোমবারই ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,
গোপালগঞ্জ-১ আসনে ১৩ জন
গোপালগঞ্জ-২ আসনে ১৪ জন
গোপালগঞ্জ-৩ আসনে ১২ জন
প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ)
এ আসনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন—
মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জাকির হোসেন (জনতার দল), মো. সেলিমুজ্জামান (বিএনপি), আশ্রাফুল আলম শিমুল (স্বতন্ত্র), এম এ কাইয়ুম খান (স্বতন্ত্র), এম আনিসুল ইসলাম (স্বতন্ত্র), সুলতান জামান খান (স্বতন্ত্র), নাজমুল আলম (স্বতন্ত্র), মাওলানা আব্দুল হামিদ (জামায়াতে ইসলামী), মো. কাবির মিয়া (গণঅধিকার পরিষদ), নীরোদ বরন মজুমদার (সিপিবি), ইমরান হোসেন আফসারী (খেলাফত মজলিস) এবং আল আমিন (এবি পার্টি)।

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ)
এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন—
মাহামুদ হাসান (জাকের পার্টি), আজমল হোসাইন (জামায়াতে ইসলামী), শোয়াইব ইব্রাহিম (খেলাফত মজলিস), ডা. কে এম বাবর (বিএনপি), এমএইচ খান মঞ্জু (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম (স্বতন্ত্র), মশিউর রহমান (স্বতন্ত্র), উৎপল বিশ্বাস (স্বতন্ত্র), কামরুজ্জামান ভূঁইয়া (স্বতন্ত্র), শিপন ভূঁইয়া (স্বতন্ত্র), রনি মোল্লা (স্বতন্ত্র), শাহ মফিজ (গণফোরাম), তসলিম হোসাইন সিকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং দ্বীন মোহাম্মদ (গণঅধিকার পরিষদ)।
এ আসনে বিশেষভাবে আলোচনায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থীর বাইরে দলের দুই শীর্ষ নেতা—
এমএইচ খান মঞ্জু ও সিরাজুল ইসলাম। তারা দুজনই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া)
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন—
আবুল বশার দাড়িয়া (গণঅধিকার পরিষদ), মারুফ শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস এম জিলানী (বিএনপি), এম এম রেজাউল করিম (জামায়াতে ইসলামী), মো. আরিফুল দাড়িয়া (জাতীয় নাগরিক পার্টি), শেখ সালাউদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), আ. আজিজ (খেলাফত মজলিস), হাবিবুর রহমান (স্বতন্ত্র), গোবিন্দ চন্দ্র প্রামাণিক (স্বতন্ত্র), রওশন আরা (স্বতন্ত্র), দুলাল চন্দ্র বিশ্বাস (গণফোরাম) এবং আলী আহমেদ (খেলাফত মজলিস)।
শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা সম্পন্ন

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

1

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

2

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

3

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

5

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

6

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

7

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

8

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

9

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

10

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

11

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

12

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

13

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

14

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

15

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

16

গোপালগঞ্জ শহরে ইজিবাইক–রিকশার দৌরাত্ম্যে জনভোগান্তি চরমে

17

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

18

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

19

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাস

20