নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রিকেটার মহলে ক্ষোভ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের পরিচিত ক্রিকেটার প্রান্ত সিকদারকে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে জেলার একটি মাঠে খেলা চলমান অবস্থায় তাকে আটক করা হয়। পরবর্তীতে খেলাটি স্থগিত করা হয়। 

প্রান্ত সিকদার দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে টেপ টেনিস ও ডিউস—উভয় ফরম্যাটে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সুনাম অর্জন করেছেন। তিনি গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এদিকে তার গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়তেই স্থানীয় ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। গোপালগঞ্জের টেপ ক্রিকেটের অনেক খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তার মুক্তির দাবি তুলেছেন। তারা অভিযোগ করেন, একজন জনপ্রিয় খেলোয়াড় ও সামাজিকভাবে পরিচিত যুবক হিসেবে প্রান্ত সিকদারের গ্রেফতার স্থানীয় ক্রীড়াঙ্গনে হতাশার সৃষ্টি করেছে।

গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে মামলার তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

1

আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসি

2

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

3

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

4

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

5

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

6

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

7

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

8

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

9

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

10

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

11

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

12

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

13

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

14

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

15

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

16

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

17

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

18

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

19

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

20