নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক,

বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল এক উজ্জ্বল নাম। সাফল্য, নান্দনিকতা ও প্রতিভার মিশেলে গড়ে ওঠা ব্রাজিলিয়ান ফুটবল যুগের পর যুগ ধরে বিশ্বকে উপহার দিয়েছে অসংখ্য তারকা ও স্মরণীয় মুহূর্ত। পেলে থেকে নেইমার—প্রতিটি প্রজন্মেই ব্রাজিল ফুটবল তার স্বতন্ত্র ছন্দ ও আক্রমণাত্মক ধারায় সমর্থকদের মুগ্ধ করেছে। নেইমারের উত্তরসূরিদের টুর্নামেন্ট সামনে থাকায় অনূর্ধ্ব-১৬ দলের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেও সমান গুরুত্ব দিয়ে আসছে দেশটির ফুটবল কাঠামো, যা ব্রাজিলকে আজও বিশ্ব ফুটবলের শীর্ষে ধরে রেখেছে। শুক্রবার (৯ জানুয়ারি) ব্রাজিল অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলের কোচ গুইলিয়ার্মে দাল্লা ডেয়া প্রাথমিকভাবে ২৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে।

দেশটির ডি জেনেইরোর তেরেসোপোলিসে অবস্থিত গ্রাঞ্জা কোমারি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে যুব দলের অনুশীলন। এই প্রস্তুতি পর্বের মূল লক্ষ্য হলো ভবিষ্যতের যুব পর্যায়ের প্রতিযোগিতার জন্য ব্রাজিল দলের কারিগরি ও কৌশলগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা।

ব্রাজিল দল
গোলরক্ষক : ব্রুনো, আধৌ, ম্যাখিজুজ

ডিফেন্ডার : রিকার্ডো পিয়েট্রো, কেভিন, জনাথন মারিনহো, জুলিও দামিকিউ, এঞ্জো এস্তভিও, গিওভানে, ইউরি, লুকাস মিরান্ডা, মাতিউস

মধ্যমাঠ : জাও গ্যাব্রিয়েল, ক্রিস্টেয়ান, ইসাক, চাইও, লিওনোর্দা, হোসে এনরিক, জিয়ান কার্লোস

ফরোয়ার্ড : অ্যালান সান্তোস, আর্থার দিনিজ, গুলহারমে কুইরাজ, পেদ্রো, লুকাস সুজানো, হুগো ও পেদ্রিনহো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

1

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

2

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

3

১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এবি পার্টি

4

শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের

5

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

6

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

7

ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভয় পান মেহজাবীন

8

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

11

জাকসু নির্বাচনে শিবির ছাড়া যারা বিজয়ী

12

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

13

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

14

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

15

শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর, বিশ্বমঞ্চে শেষ অধ্যায়ের অপেক্

16

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20