নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আয়োজন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

মুকসুদপুরের কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার প্রাঙ্গণে শীতের শিশিরভেজা সকাল থেকেই যেন উৎসবের আমেজ। চারদিকে পিঠার সুগন্ধ, ছাত্র-অভিভাবকদের পদচারণা, স্টল সাজানোর ব্যস্ততা। সব মিলিয়ে জমজমাট আয়োজন। পিঠা উৎসবের পাশাপাশি উপবৃত্তি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদরাসা এলাকা রূপ নেয় আনন্দ-উচ্ছ্বাস আর শিক্ষামুখর উৎসবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার ৫০ জন শিক্ষার্থীর হাতে মোট ৪০ হাজার টাকা উপবৃত্তি তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মুখে ফুটিয়ে তোলে আনন্দের হাসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির উপসচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সিরাজুল ইসলাম। 


মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সুনির্মল রায়, ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ওবায়দুর রহমান এবং অত্র মাদরাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক বিকাশ কুমার পাল।


বক্তারা বলেন, ডিজিটাল যুগে মোবাইল ফোন, গেমস ও ভার্চুয়াল জগতের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়া শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন খুব প্রয়োজন।

পিঠা উৎসবে ৫টি স্টল অংশ নেয়, যেখানে ভাপা, পাটিসাপটা, দুধ চিতই, নারিকেল পুলি, চিতই-ঝালসহ নানা ঐতিহ্যবাহী পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো। বিচারকদের মূল্যায়নে সেরা স্টলসহ পাঁচ স্টলকেই পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবের ছোঁয়ায় মুখর হয়ে ওঠে। পিঠার সুগন্ধ, ইসলামি সংগীত, শিক্ষার্থীদের হাসি আর মূল্যবোধ গড়ার দৃঢ় প্রত্যয়, সব মিলিয়ে এক অনন্য সফল আয়োজনের সাক্ষী হলো মুকসুদপুরবাসী।

পিঠা উৎসব শুধু স্বাদ-গন্ধের আনন্দ নয়, এ যেন এক প্রজন্মকে শিকড়ের সাথে যুক্ত হওয়ার আহ্বান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

1

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তি আটক

2

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

3

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

4

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

5

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

6

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

7

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

8

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

9

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

10

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

12

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

13

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

14

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ:

15

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

16

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

17

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

18

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

19

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

20