নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ১২ দিন পর এক কৃষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শুরগ্রাম ডালিম ভিটা এলাকার একটি বিলে কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম প্রদীপ বিশ্বাস (৪৫)। তিনি একই এলাকার জগদীশ বিশ্বাসের ছেলে। গত ১৯ অক্টোবর রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিখোঁজ ছিলেন। পরিবার ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে পরে থানায় সাধারণ ডায়েরি করেন।

বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই ইমানুল হোসেন জানান, স্থানীয়রা বিলের কচুরিপানার মধ্যে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

2

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

3

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

4

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

5

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

6

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

7

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

8

কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা ও সতর্কতা

9

কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

10

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

11

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

12

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

13

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

14

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

15

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

16

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

17

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

18

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

19

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

20