নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার্স সংকটে রোগীদের দুর্ভোগ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০০ শয্যার ভবনে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন জেলার বাইরে থেকেও অসংখ্য রোগী। কিন্তু পর্যাপ্ত সংখ্যক নার্সের অভাব ও আইসিইউ বেড সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে হাসপাতালে চিকিৎসা প্রায় ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

চিকিৎসা সেবার এই অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন,

“চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। অথচ গোপালগঞ্জ মেডিকেলে আইসিইউ বেডের সংখ্যা খুবই কম, নার্সের সংকটও চরম আকার ধারণ করেছে। সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। সরকারের প্রতি আমাদের আহ্বান— অবিলম্বে আইসিইউ বৃদ্ধি, পর্যাপ্ত নার্স নিয়োগ এবং হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ আধুনিক মেডিকেলে রূপান্তরের ব্যবস্থা নিতে হবে।”



নেতৃবৃন্দ আরও জানান, গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কিন্তু প্রয়োজনীয় সুবিধার অভাবে অধিকাংশ রোগী ভোগান্তির শিকার হচ্ছেন।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আরও বলেন,

 “আমরা চাই গোপালগঞ্জ মেডিকেল হাসপাতাল আধুনিক চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে উঠুক, যাতে সাধারণ মানুষ তাদের ন্যায্য চিকিৎসা সেবা পান।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

1

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

5

গোপালগঞ্জে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক

6

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

7

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

8

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

9

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

10

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

11

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

12

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

13

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

14

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

15

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

16

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

17

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

18

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

19

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

20