নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

পূর্বঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক ও সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আগে যে ঐকমত্য ছিল তার একটি অংশে মতভেদ দেখা দিয়েছে। তিনি দ্রুত দলীয় অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।

মামুনুল হক বলেন, জাতীয় নির্বাচন সামনে হলেও জুলাই সনদের বাস্তবায়ন এখনও অধরা। নির্বাচন আয়োজনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোট করতে হবে এবং আরপিও আগের মতো রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঘোষিত কর্মসূচি

৬ নভেম্বর সকাল ১১টা: প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের জন্য গণমিছিল

১১ নভেম্বর: দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

সমমনা আট দলের তালিকা

১. বাংলাদেশ জামায়াতে ইসলামী
২. ইসলামী আন্দোলন বাংলাদেশ
৩. বাংলাদেশ খেলাফত মজলিস
৪. খেলাফত মজলিস
৫. খেলাফত আন্দোলন
৬. নেজামে ইসলাম পার্টি
৭. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
৮. ডেভেলপমেন্ট পার্টি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

1

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

2

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

3

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

4

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

5

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

6

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

7

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

8

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

9

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

10

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

11

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

12

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

13

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

14

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

15

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

16

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

17

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হিরো আলমের

18

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

19

খেলাফত মজলিস নতুন করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

20