নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

শিক্ষা ডেস্ক,

প্রাথমিক বিদ্যালয়ে বছরে ছুটি বর্তমানে ৭৯ দিনের মতো হলেও তা কমিয়ে প্রায় ৬০ দিনে আনার পরিকল্পনা করছে সরকার। ফলে শিক্ষার্থীরা আগের তুলনায় আরও বেশি সময় স্কুলে থাকতে পারবে এবং পাঠ গ্রহণের সুযোগ পাবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরায় এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

তিনি বলেন, “দেশে বছরে মাত্র ১৭৯ দিন স্কুল খোলা থাকে। শিক্ষার্থীদের পাঠদানের সময় বাড়াতে ছুটির ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে। আমাদের বছরে ছুটি ছিল ৭৯ দিন, তা কমিয়ে ৬০ দিনের মতো করা হচ্ছে।”

সাতক্ষীরা শহরের লেকভিউ রিসোর্টের মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় জাইকার কারিগরি সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন।

প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্যের ধারণা, স্বাস্থ্যবিধি, করণীয়-বর্জনীয় ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়। এসব বিষয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সচেতন করবেন বলে জানান বক্তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, সচিব ও এসটিআইআরসি প্রকল্পের পরিচালক শ্রাবস্তী রায়, প্রকল্পের টিম লিডার আতসুশি কইয়ামা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এবি পার্টি

1

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

2

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

3

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

4

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

5

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

6

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

7

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

8

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

9

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

10

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

11

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

12

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

13

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

14

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

15

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

16

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

17

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

19

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

20