নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

প্রযুক্তি ডেস্ক,

চ্যাটজিপিটি বা অন্যান্য এআই চ্যাটবট এখন অনেকের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। ই-মেইল খসড়া করা, তথ্য খোঁজা বা একাকিত্ব কাটাতে আলাপ—সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এগুলো। তবে বিশেষজ্ঞরা বলছেন, এআই যতই ভরসাযোগ্য মনে হোক, এখানে শেয়ার করা তথ্য পুরোপুরি গোপন নয়। ফলে কিছু বিষয় কখনোই শেয়ার করা উচিত নয়।

চলুন দেখে নিই—কোন ১০ তথ্য চ্যাটবটকে কখনোই জানানো যাবে না:

১. ব্যক্তিগত তথ্য
পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর বা ই-মেইল—আলাদা মনে হলেও একত্র করলে সহজেই পরিচয় শনাক্ত করা যায়। এতে প্রতারণা ও ফিশিংয়ের ঝুঁকি বাড়ে।

২. গোপন কথা বা স্বীকারোক্তি
এআই বন্ধু বা মনোরোগ বিশেষজ্ঞ নয়। আপনি যা বলছেন, তা সংরক্ষিত বা ফাঁস হতে পারে।

৩. কর্মস্থলের গোপন তথ্য
ব্যবসায়িক পরিকল্পনা, নথি বা কৌশল কোনোভাবেই শেয়ার করবেন না। এতে প্রতিষ্ঠানের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

৪. আর্থিক তথ্য
ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা এনআইডি নম্বর দিলে তা অপব্যবহার হতে পারে।

৫. স্বাস্থ্য বা চিকিৎসাসংক্রান্ত তথ্য
এআই চিকিৎসক নয়। প্রেসক্রিপশন বা চিকিৎসার ইতিহাস শেয়ার করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে।

৬. অশ্লীল বা আপত্তিকর বিষয়বস্তু
এ ধরনের কনটেন্ট রেকর্ড হয়ে যেতে পারে, এমনকি অ্যাকাউন্টও ব্লক হতে পারে।

৭. পাসওয়ার্ড
কোনোভাবেই শেয়ার করবেন না। নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাই উত্তম।

৮. আইনি জটিলতা বা মামলা
চ্যাটবট আইনজীবীর বিকল্প নয়। ভুল তথ্য শেয়ার করলে আইনি সমস্যা তৈরি হতে পারে।

৯. সংবেদনশীল ছবি বা নথি
পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত ছবি আপলোড করলে তা চুরি হয়ে যেতে পারে।

১০. যা অনলাইনে ছড়াতে চান না
যে তথ্য কখনো প্রকাশ্যে দেখতে চান না, সেটি চ্যাটবটকেও বলবেন না।

🔗 সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

1

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যা

2

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

3

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

4

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

5

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

6

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

7

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

8

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

9

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

10

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

11

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

12

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

13

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

14

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্

15

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

16

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

17

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

20