নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

বিনোদন ডেস্ক,

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে। উশকোখুশকো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপ—এমন লুক দেখে প্রথম দেখায় অনেকেই তাকে চিনতে পারেননি। মুহূর্তেই ভিডিওটি নেটদুনিয়ায় আলোচনার ঝড় তোলে।
সহশিল্পী ফারহান আহমেদ জোভান নিজের সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের চরিত্রে দাঁড়িয়ে আছেন। ভিডিওর এক পর্যায়ে তিনি উচ্চস্বরে অভিযোগ করছেন, তাকে কেউ বল ছুড়ে মেরেছে এবং তিনি বিচার চান। ঠিক সেই সময় মোটরসাইকেলে এলেন জোভান। তাকে দেখেই কেয়া চরিত্রগত আবেগে তেড়ে যান এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। ভিডিওটি পোস্ট করে জোভান ক্যাপশনে মজা করে লিখেন, “ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!”
ভিডিওটি প্রকাশের পর কেয়া পায়েলের অভিনয় দক্ষতা ও সাহসী রূপান্তর নিয়ে নেটিজেনদের প্রশংসা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, “প্রথমে চিনতেই পারিনি”, “মারাত্মক অভিনয়”, “মেকআপটা একদম চরিত্র অনুযায়ী মানিয়েছে”—এমন প্রতিক্রিয়ায় ভরে ওঠে মন্তব্য বিভাগ।
জানা গেছে, এটি একটি নাটকের শুটিং সেটের দৃশ্য। নাটকের নাম এখনও চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি। তবে এতে একসঙ্গে অভিনয় করছেন জোভান এবং কেয়া পায়েল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

1

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

2

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

3

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

4

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

5

খেলাফত মজলিস নতুন করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

6

অপু বিশ্বাসকে তামান্না ভাটিয়ার মতো লাগে : মিষ্টি জান্নাত

7

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

8

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

9

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

10

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

11

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

12

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

13

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

14

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

15

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

18

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

19

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

20