নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : আখতার আহমেদ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণের কমপক্ষে ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “এই নির্বাচনকে সামনে রেখে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। রোজার আগেই নির্বাচন সম্পন্ন হবে, সে কারণে ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।”

তিনি আরও জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোটের ৩০ দিন আগে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে, যা ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব মিলে নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেন।

ইসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, রোডম্যাপে নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপ নির্দিষ্ট সময়সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ

সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ

নতুন রাজনৈতিক দল নিবন্ধন

নির্বাচনী পর্যবেক্ষক নিবন্ধন

ভোটার তালিকা হালনাগাদ

নির্বাচনী সামগ্রী ক্রয়

প্রবাসীদের ভোটাধিকার কার্যকর

ব্যালট ফরম ও খাম মুদ্রণ

ভোটকেন্দ্র চূড়ান্তকরণ

ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ


তবে রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকবে না বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

1

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

2

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

3

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া ম

4

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

5

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

6

বিপিএলের দায়িত্বে আইএমজি

7

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

8

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

9

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

10

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

11

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

12

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

13

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

14

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

15

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

16

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

17

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

18

শীতে বিপর্যস্ত জনজীবন

19

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

20