নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্ষতি ২৫ লাখ টাকার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক রাতে দুটি এজেন্ট ব্যাংকসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মালামাল এবং ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংক চেক হারানোর দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সোমবার গভীর রাতে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ–বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেক্ট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজ—এই চার প্রতিষ্ঠানে চুরি হয় বলে জানান কোটালীপাড়া থানার এসআই মো. মামুন।

ওই বাজারের নৈশপ্রহরী সমর আলী জানান, রাতের কোনো এক সময় একটি পিকআপ বাজারে ঢোকে। পিকআপে থাকা লোকজন গাড়ির চাকা মেরামতের মতো আচরণ করছিল। তিনি আরও বলেন,
“আমি ভেবেছিলাম গাড়িটা নষ্ট হয়েছে। কিছুক্ষণ পর হঠাৎ ঘুমিয়ে পড়ি। এরপর কী হয়েছে বলতে পারবো না।”

সিটি ব্যাংক এজেন্ট সঞ্জিত হালদার জানান, তার প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড ও গুরুত্বপূর্ণ ব্যাংকসংক্রান্ত নথিপত্র চুরি হয়েছে।

ফারিয়া এন্টারপ্রাইজ–এর মালিক নজরুল ইসলাম বলেন, “আমার দোকানে থাকা ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেক, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে চোরেরা।”

ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন,
“নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এ ধরনের বড় চুরি আমাদের অত্যন্ত উদ্বিগ্ন করেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করি দ্রুত প্রকৃত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এসআই মো. মামুন বলেন,
“ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

*কালেক্টেড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

1

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

2

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

3

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

4

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

5

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

6

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

7

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

8

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

9

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

12

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

13

ফ্রিল্যান্সিং: ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য

14

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

15

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

18

যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: প্রধান উপদেষ

19

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

20