নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক ,

আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (তারিখ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার বলেন, “টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। এ লক্ষ্যেই সময়োপযোগী ও কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

এ সময় ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, “অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাইবার পেট্রোলিং বাড়ানো এবং জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, অপরাধীদের ডাটাবেজ হালনাগাদ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করলে অপরাধ নিয়ন্ত্রণ আরও বেগবান হবে।”

সভায় আরও জানানো হয়, কিশোর অপরাধ মনিটরিং ডাটাবেজ প্রণয়ন, মাদকবিরোধী ক্যাম্পেইন জোরদার, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম এবং পুলিশ-জনগণ পার্টনারশিপ কর্মসূচির মাধ্যমে সমাজে শান্তি ও নিরাপত্তা আরও সুসংহত করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

1

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

2

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

3

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

4

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

5

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

6

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

7

ভালোবাসার কথা

8

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

9

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

10

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

11

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

12

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

13

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

14

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

15

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

16

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

17

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

18

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20