নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

অন্তর হোসেন পিয়াস, ভয়েস অফ গোপালগঞ্জ

বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও বেঞ্চ বসিয়ে অবরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, অন্তত ১৩৪টি স্থানে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অবস্থান নেওয়ায় বাগেরহাট কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হরতালের কারণে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ধরাটা সেতু, ফতেপুর বাজার ও সিএনবি বাজার এলাকায় শত শত ট্রাক আটকে আছে। এতে পরিবহন চালক ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। জেলার দোকানপাটও বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) গত ৩০ জুলাই বাগেরহাটের চার আসনকে তিন আসনে রূপান্তরের প্রস্তাব দেয়। জনগণের আপত্তি সত্ত্বেও ৪ সেপ্টেম্বর কমিশন এ সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করে।

চূড়ান্ত গেজেট অনুযায়ী, নতুন সীমানা হলো—

বাগেরহাট-১: সদর-চিতলমারী-মোল্লাহাট

বাগেরহাট-২: ফকিরহাট-রামপাল-মোংলা

বাগেরহাট-৩: কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা


এর আগে চার আসন ছিল—

বাগেরহাট-১: চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট

বাগেরহাট-২: সদর-কচুয়া

বাগেরহাট-৩: রামপাল-মোংলা

বাগেরহাট-৪: মোরেলগঞ্জ-শরণখোলা


সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা অভিযোগ করেছেন, ইসির এই সিদ্ধান্ত জনগণের দাবিকে উপেক্ষা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

1

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগী

2

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

3

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

4

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

5

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

6

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

7

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

8

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

9

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

10

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

11

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

12

শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর, বিশ্বমঞ্চে শেষ অধ্যায়ের অপেক্

13

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

14

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

15

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

16

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

17

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

18

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

19

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

20