নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

প্রযুক্তি ডেস্ক,

আজকাল মোবাইল ফোন ছাড়া আমাদের চলেই না। অফিসের কাজ হোক বা নিজের ব্যক্তিগত প্রয়োজন—প্রতিদিন অনেক কিছুই আমরা ফোনে করি। ঘুম থেকে উঠতে অ্যালার্ম, হাঁটার সময় ফিটনেস ট্র্যাকিং, নোট নেওয়া—সব কিছুতেই মোবাইল ফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ কারণে ফোনটা ভালোভাবে যত্নে রাখা জরুরি। সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা যায়, সেটা হলো ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া বা ব্যাটারির কর্মক্ষমতা কমে যাওয়া। অনেকেই ফোন সবসময় শতভাগ চার্জ দিয়ে রাখেন, আবার কেউ কেউ বলেন, এটা ফোনের জন্য ক্ষতিকর।

এ নিয়ে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আসুন জেনে নিই ফোনের ব্যাটারি ঠিকঠাক রাখতে কী কী বিষয় খেয়াল রাখা দরকার :

১. ফোন ২০% চার্জে নামার আগে চার্জে দেবেন না

সাধারণ স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিগুলোর আয়ু বাড়ানোর জন্য একটা ‘চার্জ সাইকেল’ মেনে চলা উচিত। চেষ্টা করুন ফোনের চার্জ ২০ শতাংশে নামলে তবেই চার্জ দিতে, আর চার্জ ৮০ শতাংশ হয়ে গেলে তা খুলে ফেলতে। এই নিয়ম মেনে চললে ব্যাটারির আয়ু বাড়ে।

২. ধীরে চার্জ হওয়াই ভালো


চার্জ যদি ধীরে হয়, সেটি ব্যাটারির জন্য ভালো। তবে ব্যস্ত সময়ে দ্রুত চার্জ দরকার হলে ফাস্ট চার্জার ব্যবহার করাই যায়। মাঝেমধ্যে ফাস্ট চার্জ ব্যবহার করা কোনো সমস্যা নয়, তবে সবসময় এটা ব্যবহার করাটা ঠিক নয়।

৩. চার্জ শেষ হলেও প্লাগড ইন রাখা যাবে না

অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে রাখেন এবং সেটা সারা রাত প্লাগে সংযুক্তই থাকে। এতে ফোনের চার্জ ১০০% হলেও বিদ্যুৎ সংযোগ চালু থাকে। এই অভ্যাস ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। অফিসে, বাড়িতে বা চলার পথে সবসময় ফোন চার্জে রেখে দেওয়াও ভালো না।

৪. ফোন একেবারে শূন্য চার্জে যাওয়া ঠিক নয়


ভিডিও দেখা, গেম খেলা বা অন্য কোনো কাজে ফোন ব্যবহার করতে করতে কখনো কখনো ব্যাটারির চার্জ একেবারে শূন্য হয়ে যায়। এটা নিয়মিত হলে ব্যাটারির ওপরে চাপ পড়ে এবং দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব এই অভ্যাস এড়িয়ে চলুন।

৫. ফোন গরম হতে দিলে বিপদ

ফোন খুব গরম হয়ে গেলে ব্যাটারির ক্ষতি হয়। বিশেষ করে যদি ফোনের তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) বেশি হয়, তাহলে সেটা ব্যাটারির জন্য বিপজ্জনক। ঠান্ডা আবহাওয়ায় সমস্যা হয় না, তবে খুব বেশি ঠান্ডা—যেমন বরফ জমার মতো আবহাওয়া—তাও ফোনের জন্য ঠিক না।

৬. ব্যাটারি নষ্ট মানেই নতুন ফোন নয়

অনেকেই ভাবেন, ব্যাটারি দ্রুত শেষ হলে বা ঠিকমতো চার্জ না রাখলে নতুন ফোন কেনাই একমাত্র উপায়। আসলে তা নয়। ফোনের ব্যাটারি নষ্ট হলে চাইলে আলাদা করে ব্যাটারি বদলে নেওয়া যায়। ভালো সার্ভিস সেন্টার বা ফোন কোম্পানির নিজস্ব দোকান থেকে নতুন ব্যাটারি নিয়ে নিলেই হয়।

ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটা অনেকটা আমাদের জীবনের সঙ্গী। তাই ফোনকে ভালো রাখতে হলে, বিশেষ করে ব্যাটারিকে সুস্থ রাখতে কিছু সচেতনতা খুবই দরকার। অভ্যাসগুলো একটু বদলালেই আপনার ফোন দীর্ঘদিন ভালো সার্ভিস দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

1

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

4

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

5

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কার

6

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

7

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

8

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

9

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

12

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

13

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

14

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

15

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

16

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

17

ভালোবাসার কথা

18

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

19

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

20