নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি র‌্যাবসহ সকল বাহিনী বিভিন্ন সড়কে টহল দিয়েছে। জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করতে সেখানে মোতায়েন করা হয় বিজিবি। যথা নিয়মে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান খুলেছে, খুলেছে দোকানপাটও। তবে অন্য দিনের তুলনায় শহরে মানুষের উপস্থিতি খানিকটা কম লক্ষ্য করা গিয়েছে।এরই মধ্যে সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে ২০ মিনিটের মতো ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে শটকে পড়েন তারা।


এছাড়া সকালে সদর উপজেলার ডুম দিয়া এলাকায় ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়ক গিয়ে যানবাহন আটকে দেয়। তবে বেশিক্ষণ সড়কে টিকতে পারেনি তারা।

বিকেল ৩টার দিকে একই স্থানে আবারও ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বেলে বিক্ষোভ করে ছাত্র লীগ। তাও স্থায়ী হয়নি। অবরোধ কর্মসূচির এসকল দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, 'কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। তবে তারা অবরোধ কর্মসূচি সফল করতে পারেনি।

বিষয়গুলি নিয়ে কথা বলতে রাজি হননি গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

1

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

4

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

5

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

6

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

7

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

8

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

9

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

10

শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের

11

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

12

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

13

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

14

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

15

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

16

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

17

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

18

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

19

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

20