নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


আহত তিন পুলিশ সদস্য হলেন-কোটালীপাড়া থানার কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, থানায় দায়িত্বরত অবস্থায় ককটেল নিক্ষেপে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন জানান, থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে। কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান থানায ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের কথা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

1

টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ

2

গোপালগঞ্জে ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

3

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

4

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

5

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

8

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

9

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

10

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

13

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

14

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

15

আজ রাজধানীতে বিক্ষোভে জামায়াতসহ ৭ দল

16

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

17

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

18

পেছাল চাকসু নির্বাচন

19

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

20