নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজকরা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আর কিছু দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে গোপালগঞ্জের মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। তাইতো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা। আর এরই মধ্যে শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে দৃষ্টিনন্দন এসব প্রতিমা। অনেক মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও অপেক্ষায় রয়েছে রঙের জন্য। মন্দিরে মন্দিরে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থাসহ আইশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট কর্তৃপক্ষ।

দেবীর আগমনকে কেন্দ্র করে কয়েক দিন পরেই ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত হবে পাড়া-মহল্লা। এবার দেবী কৈলাশ থেকে মর্তে আসবেন গজে (হাতি) করে, আবার কৈলাশে ফিরে যাবেন দোলায় (পালকি) করে।

পূজা মন্ডপের আয়োজক ভজন সাহা ও নাড়ু গোপাল জানায়, আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্যদিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বিদের শারদিয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পুজার মাধ্যমে পুজা শুরু। ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। তাইতো দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা।

শিল্পীর শৈল্পিক ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠছে মন্ডপের প্রতিটি প্রতিমা। দুর্গা পূজাকে সামনে রেখে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন তারা। প্রতিমা গড়ার জন্য এখন খড় আর কাঁদামাটির মিশ্রণে দুর্গার পূর্ণ অবয়ব দিয়ে যাচ্ছেন একাগ্র চিত্তে। মন্দিরে মন্দিরে ব্যস্ত মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের প্রতিমা গড়তে। ব্যস্ততার এ চিত্র চোখে পড়ে শহর ও গ্রামের সব পুজা মন্ডপে। এরপর চলবে রং এর কাজ।

পঞ্চানন পাল ও অমিতোষ পাল জানায়, আদি পেশা টিকিয়ে রাখতেই কাজ করছেন শিল্পীরা। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রতিমা গড়ার লক্ষ্যে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। প্রতিটি প্রতিমা গড়তে যে খরচ, তা পান না বলে জানান প্রতিমা শিল্পীরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় সিকদার জানান, সাম্প্রদায়ীক সম্প্রতির এ জেলায় সব ধর্ম-বর্নের মানুষের সহযোগীতায় এ বছর আনন্দ উৎসবের মধ্য দিয়েই দুর্গোৎসব পালন করা হবে।

তিনি আরও বলেন, ইতেমধ্যে জেলা প্রশাসনের সাথে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকদের সাথে প্রশাসনের আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃংখলা সঠিক রাখতে সকলকে একসাথে কাজ করার কথা বলা হয়েছে।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এ বছর জেলার ৫ উপজেলায় এক হাজার ২৮৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্নভাবে সনাতন হিন্দু ধর্মবলম্বীরা পালন করতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

1

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

2

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

3

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ সদ

4

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

5

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

6

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

7

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

8

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

9

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

10

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

11

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

12

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

15

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

16

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

17

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

18

গোপালগঞ্জে কুখ্যাত ছিনতাইকারী চক্রের হোতা বেনসন রাব্বি গ্রেফ

19

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ম

20