নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

লাইফস্টাইল ডেস্ক

জীবনের দীর্ঘ পথচলায় একজন উপযুক্ত জীবনসঙ্গীর গুরুত্ব অপরিসীম। তবে সবসময় আমরা তা সহজে বুঝতে পারি না। অনেক সময় সঠিক মানুষ পাশে থাকলেও উপলব্ধি করতে দেরি হয়। বিশেষজ্ঞদের মতে, কিছু স্পষ্ট লক্ষণ রয়েছে যা বলে দেবে—আপনি কি সত্যিই সঠিক জীবনসঙ্গী পেয়েছেন কি না।

১. চিন্তায় মিল আছে কি?

জীবনের মূল্যবোধ, সিদ্ধান্ত বা সমস্যার সমাধানে আপনারা কি একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? যদি দেখেন দুজনেই পরস্পরের মতামতকে সম্মান করেন এবং একে অপরকে পরিপূরক করে তুলছেন, তবে সম্পর্কটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

২. সম্মান বজায় থাকে

মতভেদ হবেই—এটাই স্বাভাবিক। কিন্তু তাতে অসম্মান আসা উচিত নয়। যদি আপনার সঙ্গী ঝগড়া বা দ্বন্দ্বেও আপনাকে ছোট না করেন, বরং সম্মান বজায় রাখেন, তাহলে বুঝবেন সম্পর্ক সঠিক পথে এগোচ্ছে।

 ৩. গুরুত্ব দেন এবং পান

আপনার সময়, অনুভূতি ও চাওয়া-পাওয়াকে কি সঙ্গী গুরুত্ব দেন? যদি দেখেন তিনি নিজের চেয়ে আপনাকে আগে ভাবেন, তাহলে এটি একটি বড় ইতিবাচক সংকেত।

 ৪. সময় বের করেন

ভালোবাসার আসল প্রকাশ সময়ের মধ্যেই। ব্যস্ততার ভিড়েও যদি কেউ আপনার জন্য সময় বের করে, শোনার চেষ্টা করে এবং মানসিকভাবে পাশে থাকে—তাহলে বুঝবেন তিনি আপনাকে সত্যিই মূল্য দিচ্ছেন।

 ৫. ভবিষ্যতের পরিকল্পনায় আপনি আছেন

সঠিক সঙ্গী সবসময় ভবিষ্যৎ ভেবে পরিকল্পনা করেন, আর সেখানে আপনার উপস্থিতি স্বাভাবিকভাবেই থাকে। যদি দেখেন তিনি আপনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করেন না, তবে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা: বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চাব

1

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

4

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

5

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

6

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

7

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

11

ভালোবাসার কথা

12

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

13

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

14

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

15

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

16

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাস

17

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

18

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

19

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

20