নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক,

৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

দুই দলের লড়াই মানেই উত্তেজনার সর্বোচ্চ মাত্রা। এবার আবার টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে তারা নামছে একে অপরের বিপক্ষে। ফলে প্রত্যাশিতভাবেই ফাইনালের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। আয়োজকদের নিশ্চিতকরণ অনুযায়ী, ২৮ হাজার আসনসংবলিত ভেন্যুটি এখন পুরোপুরি ‘হাউসফুল’।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

বাংলাদেশের বিপক্ষে যে দল নিয়ে খেলেছিল পাকিস্তান, ফাইনালেও সেই একই একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি। দলের আক্রমণভাগে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তার সঙ্গে থাকবেন হারিস রউফ ও ফাহিম আশরাফ। স্পিনে আছেন আবরার আহমেদ ও নেওয়াজ।

সম্ভাব্য একাদশ:
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের একাদশে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ ম্যাচে বিশ্রামে থাকা জাসপ্রিত বুমরাহ ফিরছেন দলে। ফিরতে পারেন অলরাউন্ডার শিবম দুবেও। তবে হার্দিক পান্ডিয়ার চোট তাকে ফাইনালে অনিশ্চিত করে তুলেছে। তিনি না খেললে জায়গা পেতে পারেন অর্শদীপ সিং বা হর্ষিত রানা।

সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

1

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হিরো আলমের

2

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

3

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

4

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

5

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

6

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

7

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

8

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

9

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

10

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

11

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

12

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

13

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

14

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

15

শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর, বিশ্বমঞ্চে শেষ অধ্যায়ের অপেক্

16

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

17

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

18

ভালোবাসার কথা

19

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

20