নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান মহোদয়ের পদোন্নতি ও বদলিজনিত কারণে মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৪তম বিসিএস ব্যাচের এই দক্ষ প্রশাসক ২০২৪ সালের ১১ই সেপ্টেম্বর গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আরিফ-উজ-জামান, যিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি সরকার ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে—এর মধ্যে রোববার ১৪ জেলায় এবং শনিবার রাতে আরও ১৫ জেলায় বদলি ও পদায়ন করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এই বড় ধরনের রদবদল আনা হয়েছে, যেখানে জেলা প্রশাসকেরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তুষার আহমেদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তাঁর পিতা-মাতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

1

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

2

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

3

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

4

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

5

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

6

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

7

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

8

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

9

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

10

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

11

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

14

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

15

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

16

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

17

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

18

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

19

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্

20