নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৩

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চামটা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।

পুলিশ জানায়, অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ একটি মোটরসাইকেলে করে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার চামটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে টেকেরহাটগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু নিহত হন। গুরুতর আহত হন উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল ব্যাপারী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল বাড়ৈ মারা যান। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফয়সাল ব্যাপারীর মৃত্যু হয়।

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

1

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

2

মুকসুদপুরে ভালো ফলন ও দামে পাটচাষে নতুন আশার আলো

3

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কোটালীপাড়া নৌকা বাইচে উৎসবের আমেজ

4

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

5

গোপালগঞ্জ শহরে ইজিবাইক–রিকশার দৌরাত্ম্যে জনভোগান্তি চরমে

6

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

7

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

8

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

11

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

12

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা দিল

13

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

14

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

15

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

16

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

17

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

18

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

19

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

20