নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক:
নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ না করে নিজস্ব ‘শাপলা’ প্রতীকেই অনড় অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসির পক্ষ থেকে ৭ অক্টোবর পর্যন্ত তালিকা থেকে একটি প্রতীক বেছে নেওয়ার সময়সীমা থাকলেও দলটি জানিয়েছে, তারা পুনরায় ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করবে।

দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) ইসিতে নতুন করে ‘শাপলা’ প্রতীক চেয়ে চিঠি দেওয়া হবে। তিনি বলেন,

“ইসির দেওয়া ৫০টি প্রতীক থেকে আমরা কোনোটি নেব না। আমরা আবারও শাপলা প্রতীক চেয়ে কমিশনে আবেদন করব।”

এর আগে দলটি নিবন্ধনের আবেদনে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রস্তাব করেছিল। পরে তা সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা চাওয়া হয়। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এ এই প্রতীকগুলোর কোনোটি না থাকায় ইসি আবেদনটি বাতিল করে।

ইসির পক্ষ থেকে জানানো হয়, বিধিমালার ৯(১) ধারা অনুযায়ী নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে হয়। সেখানে শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে বলা হয়েছিল।

কমিশনের তালিকায় থাকা ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে— খাট, থালা, বালতি, বেগুন, আলমিরা, কাপ-পিরিচ, মোবাইল ফোন, কলম, বাঁশি, টেবিল, ফ্রিজ, হাঁস, হরিণ, হেলিকপ্টার, টিউবওয়েল, দোলনা, ফুটবল, প্রজাপতি, শঙ্খ, মাইক, সোফা, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা ইত্যাদি।

তবে এসব প্রতীক প্রত্যাখ্যান করে এনসিপি আবারও ‘শাপলা’ প্রতীকের দাবিতে অনড় অবস্থানে রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে তালিকাভুক্ত ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা— কোনোটিই নেই। ফলে কমিশনের পক্ষে এই প্রতীকগুলো বরাদ্দ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

1

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

4

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

5

গোপালগঞ্জের তরুণ রাজনীতিতে এক প্রদীপ্ত নাম সাইফুল মোল্লা

6

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

7

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

8

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

9

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

10

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কার

11

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

12

নির্বাচনে যান চলাচলে বিধি-নিষেধ বিষয়ে যা জানা গেল

13

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

14

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

15

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

16

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

17

খেলাফত মজলিস নতুন করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

18

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

19

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

20