নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেরেবাংলা নগরে বাবার সমাধিতে দাঁড়িয়ে আবেগ সামলাতে না পেরে কিছু সময় নীরবে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি জিয়ার সমাধি প্রাঙ্গণে পৌঁছান। আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষে আশপাশের নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ জানান তারেক রহমান। এরপর একান্তে কিছু সময় বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন তিনি। এ সময় তার আবেগঘন উপস্থিতি সেখানে উপস্থিত অনেককে আপ্লুত করে তোলে। তার সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে বিজয় সরণি এলাকায় নেতাকর্মীদের ভিড়ে গাড়িবহর কিছু সময়ের জন্য আটকে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বহরটি এগিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে ঢাকার বিভিন্ন সড়ক জনসমুদ্রে পরিণত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মহানবমী, বিদায়ের সুরে মণ্ডপে বিষাদের ছায়া

1

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

2

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : আখতার আহম

5

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

6

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

7

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

8

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

9

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

10

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

11

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

12

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

13

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

14

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

17

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

18

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাস

19

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া ম

20