নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছে। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ–পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

নিহত শিশুটির নাম সিনথিয়া আক্তার মীম (৮)। সে উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে এবং নীলফা বাজার মডার্ন কিন্ডারগার্টেন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে মীম রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং স্থানীয়রা দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, “দুর্ঘটনার পর স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে, তবে ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

1

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

2

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

3

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

4

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

5

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

6

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

7

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

8

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

9

রেকর্ড আয় ফিফার! ২০২৬ বিশ্বকাপ থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলার আয়

10

বিপিএলের দায়িত্বে আইএমজি

11

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

12

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্

13

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

14

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

17

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

18

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

19

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

20