নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভালোবাসার কথা

লেখা: পরিচয় দিতে অনিচ্ছুক 

ভালোবাসা শুধু মাইলের পর মাইল একসাথে হাঁটা বা ঘণ্টার পর ঘণ্টা কারোর জন্য অপেক্ষা করা নয়।
ভালোবাসা হলো হৃদয়ের সঙ্গে মিলিত হওয়া, কারো অস্তিত্ব নিজের মধ্যে ধারণ করা।
নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু তাকেই অনুভব করা,
তার ছোট্ট চাওয়াগুলো পূরণ করার চেষ্টা,
তার ভালো-মন্দ সবখানেই নিজের প্রতিফলন খুঁজে পাওয়া।

ভালোবাসা মানে পরস্পরকে বোঝা।
যদি আমি যে মানুষকে ভালোবাসি তাকে না বুঝতে পারি, তাহলে প্রেমের কোনো অর্থ থাকে না।
মুখে মুখে বারবার "ভালোবাসি" বলার চেয়ে
প্রকৃত ভালোবাসা হলো প্রেমিককে বোঝার ক্ষমতা।

আমি তোমায় দিয়েছি আমার ভালোবাসা—মুঠো মুঠো, দুই হাত ভরে।
আমার সব কবিতা, সব গল্প, সব অনুভূতি শুধু তোমার জন্য।
তুমি আমার হৃদয় জুড়ে আছো।

ভালোবাসা মানে শুধুই আকর্ষণ নয়;
ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা।
তোমার মুখের হাসি আমার সুখ,
তুমি আমার জীবনের আলো।
যেমন রাজার রাজ্য আছে, তেমনি আমার রাজ্য তুমি।
তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি।

> “ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেরাই কারো জন্য হেরে যাওয়া।
এটি জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে।”



আমি সব ভুলে যাই যখন তোমার মায়াভরা চোখের দিকে তাকাই।
আমি নিজেকে হারাই তোমার মধ্যে। সত্যি, বড্ড বেশি ভালোবাসি তোকে।

আর সব প্রেম সফল হয় না।
প্রেমে ব্যর্থ হলে জীবন নষ্ট করার কোনো মানে নেই।
আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে।
প্রেম জীবনে একবার আসে না,
প্রেম জীবনে বহুবার আসে—বিভিন্ন রূপে, বিভিন্ন সময়ে।

মন যদি আকাশ হত, তুমি হত চাঁদ,
হাত ধরে হেঁটে যেতাম সেই আকাশে।
সুখ যদি হৃদয় হত, তুমি হত হাসি,
হৃদয়ের দুয়ার খুলে বলতাম—“আমি তোমায় ভালোবাসি।”

ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে।
মন তাকে দেওয়া যায়, যে অনুভব করতে জানে।
বিশ্বাস তাকে কর, যে রাখতে জানে।

ভালোবাস তাকে, যে ভালোবাসা দিতে জানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

1

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

2

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

3

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা

4

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

5

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

6

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

7

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

8

১৪৩৩ বঙ্গাব্দ: নব আশা, নব উদ্দীপনায় বরণ পহেলা বৈশাখ

9

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

10

ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

11

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

12

ক্যাম্পাস ছাড়িয়ে ডাকসুর নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রত্যন

13

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

14

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

15

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

16

ফ্রিল্যান্সিং: ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য

17

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

18

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

19

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

20