নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার জীবন সংগ্রাম

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ শহরের কোল ঘেঁষে বয়ে চলা মরা মধুমতি নদী। নদীর জল আজ অনেকটাই স্থির, কমে গেছে স্রোত, কমে গেছে মাছ। সময়ের সাথে নদী যেমন শুকিয়ে এসেছে, তেমনি শুকিয়ে গেছে নদীর মাঝেই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক মানুষের স্বপ্ন, আশা আর কোলাহল।

তিনি সুরেশ হাজরা। বয়স এখন একশরও বেশি। তবে কেবল সংখ্যা নয়, তার প্রতিটি বছর যেন সাক্ষী হয়ে আছে কঠোর বাস্তবতা আর অদম্য বেঁচে থাকার সংগ্রামের।

ভাঙা ডিঙ্গি নৌকাটাই তার ঘর। ছেঁড়া একটি লুঙ্গি ছাড়া নেই আর কোনো পোশাক। হাতে মাছ ধরার জাল। আর নদীই তার সংসার।এখনো প্রতিদিন ভোরে তিনি নৌকা বেয়ে নামেন নদীতে। তীব্র রোদ, বৃষ্টি কিংবা শীত কোনো বাধাই তাকে থামাতে পারে না।

এনআইডিতে আমার বয়স ৯৮ লেখা। আসলে আমার বয়স ১১০, বলছিলেন সুরেশ হাজরা। কথা বলতে বলতে যেন ক্লান্ত হয়ে যাওয়া চোখ দুটি থমকে গেল নদীর পানিতে। তারপর আবার বললেন, “এখন আর শরীর সায় দেয় না, তবুও মাছ ধরতেই হয়, না হলে খাব কি?”

দিনভর নদীতে জাল ফেলেন তিনি। ভাগ্য ভালো থাকলে ৫০ থেকে দেড়শ টাকার মাছ পান। সেই টাকায় কেনেন সামান্য খাদ্যসামগ্রী।বাকিটুকু রাখেন নিজের জন্য। সরকারী সহায়তা বলতে মাসে মাত্র ৬শ” টাকার বৃদ্ধ ভাতা। যা দিয়ে তিন দিনের খাবারও হয় না।

একসময় পরিবার ছিল তারও। স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন বহু বছর আগে। এক ছেলে থাকলেও নেই কোনো যোগাযোগ। এখন তার জীবনে একমাত্র সঙ্গী নদী আর স্মৃতি।

স্থানীয় বাসিন্দা সজিব বিশ্বাস বলেন, “শৈশব থেকেই দেখে আসছি তাকে। খুব কষ্টে দিন কাটান। এই বয়সেও বেঁচে থাকার জন্য তাকে নদীতে মাছ ধরতে হয়। সরকারের পক্ষ থেকে যদি একটা থাকার জায়গা হলেও করে দেওয়া যায়, সেটাই অনেক বড় সাহায্য।”

শহরের মডেল স্কুল রোডের বাসিন্দা তুষার বিশ্বাস বলেন, “এমন মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বয়স আর দারিদ্র্য তাকে অসহায় করে তুলেছে। কিন্তু তার আত্মসম্মান এখনো অটুট। কারো কাছে হাত পাতেন না। নিজের পরিশ্রমে যা পান, সেটাই খান।”

জীবনের এই শেষ অধ্যায়ে তার চাওয়া খুব ছোট। “শুধু একটু শান্তিতে থাকতে চাই,” নিঃশব্দে বললেন শতবর্ষী এই মানুষটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

2

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

3

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

4

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

5

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

6

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

9

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

10

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

11

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

12

নারী প্রার্থী ছিলেন ৮৫, জয়ী ৭

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

পেছাল চাকসু নির্বাচন

15

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

16

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

17

ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

18

আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসি

19

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

20