নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

মহান বিজয় দিবস উদ্‌যাপন ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধ—সবার পদচারণায় মুখর হয়ে উঠেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ এলাকা উন্মুক্ত করে দেওয়া হলে ফুল হাতে নিয়ে একে একে মানুষ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিজয়ের আনন্দে মেতে ওঠেন। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ মুখে ও হাতে জাতীয় পতাকার ছবি আঁকেন, আবার কারও হাতে শোভা পায় জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি।

শীত উপেক্ষা করে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারাও স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনেকের কপালে ও পোশাকে লাল-সবুজের রঙ, হাতে উড়ছিল জাতীয় পতাকা। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করতে আসা সাধারণ মানুষ তাদের সালাম ও শ্রদ্ধা জানান।

এর আগে সকালে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছু সময় নীরবে দাঁড়িয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এদিকে, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে দেশব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে একটি বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ফ্লাই-পাস্ট প্রদর্শন এবং বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সকাল ১১টা ৪০ মিনিট থেকে পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন করবেন। এটি বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনী হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

1

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

4

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

5

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

6

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

7

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

8

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

9

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

12

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

13

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পদ থেকে স্বেচ্

14

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

15

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

16

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

17

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

18

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

19

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

20