নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়ায় এ আয়োজনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টায় বিদায়ী শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বালারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি রেজাউল ইসলাম রেজা। এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক কর্মকর্তা মুহা. মাহতাব হোসেন, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, জামায়াতে ইসলামীর সভাপতি সামছুল হুদা বাবুলসহ এলাকার বিশিষ্টজনরা।

বিদায়ী সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “১ আগস্ট ১৯৯৩ সাল থেকে এ বিদ্যালয়ে আছি। গত ১ সেপ্টেম্বর ছিল আমার শেষ কর্মদিবস। প্রিয় জায়গা ছেড়ে যাওয়া খুব কষ্টের। আজকের এ বিদায় আমাকে অভিভূত করেছে। সবার ভালোবাসা ও শ্রদ্ধার কারণেই এই দিন সম্ভব হয়েছে। দোয়া করবেন, অবসরের দিনগুলো যেন পরিবারকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারি।”

প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক জাহিদুল ইসলাম বলেন, “এমন রাজকীয় বিদায় আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথম। আজকের দিনটি শুধু নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ নয়, পুরো অঞ্চলের শিক্ষাঙ্গনের জন্য একটি স্মরণীয় দিন।”

সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, “আমি নিজেও এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। প্রিয় স্যারকে রাজকীয়ভাবে বিদায় দিতে পেরে গর্ববোধ করছি। এটি প্রমাণ করে, শিক্ষা ও শিক্ষকের প্রতি মানুষের মমত্ববোধ এখনো টিকে আছে।”

অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার জানান, “তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩২ বছর দায়িত্ব পালন করেছেন। আমার সঙ্গে ২১ বছরের পথচলা ছিল তাঁর। তিনি ছিলেন সহকর্মী, পরামর্শদাতা ও পথচলার সাথী। তাঁর সুন্দর জীবনের জন্য আমরা দোয়া করি।”

অনুষ্ঠান শেষে সহকর্মী, শিক্ষার্থী ও গ্রামবাসী মিলে ঘোড়ার গাড়িতে করে তাঁকে নিজ গ্রাম নাওডাঙ্গা বকুলতলায় পৌঁছে দেন। গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অশ্রু ও মানুষের আবেগ মিলেমিশে এ বিদায় পরিণত হয় এক অবিস্মরণীয় মুহূর্তে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

2

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

3

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

4

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

5

কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদ, ভোটের তাড়া

6

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

9

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

10

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

11

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

12

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

13

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

14

টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ

15

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

16

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

17

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

20