নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ: নজর নেই প্রশাসনের

অন্তর হোসেন পিয়াস,
ক্রাইম রিপোর্টার
ভয়েস অফ গোপালগঞ্জ

গোপালগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রেলওয়ে স্টেশন। যাত্রীদের জন্য এটি হওয়ার কথা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। প্রতিদিন স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী জড়ো হচ্ছে এই স্টেশনে। বন্ধু-বান্ধবীর আড্ডা, প্রেমিক-প্রেমিকার অবাধ মেলামেশা, এমনকি প্রকাশ্যে অসামাজিক কর্মকাণ্ড—সব মিলিয়ে রেলওয়ে স্টেশন রূপ নিয়েছে অশোভন কার্যকলাপের কেন্দ্রস্থলে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, শিক্ষার্থীরা পড়ালেখা না করে এখানে সময় নষ্ট করছে। দিনের পর দিন এই দৃশ্য দেখতে দেখতে সাধারণ মানুষও বিরক্ত হয়ে পড়েছে। যাত্রীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ।

রেলওয়ে প্রশাসনের সঙ্গে কথা বললে জানা যায়, জনবল সংকটের কারণে তারা নিয়মিত তদারকি করতে পারছে না। এতে সুযোগ নিচ্ছে কিছু সংখ্যক কিশোর-কিশোরী।

শহরের সচেতন মহলের দাবি, এভাবে শিক্ষার্থীদের বেপরোয়া আচরণ নিয়ন্ত্রণ না করা হলে এর প্রভাব সমাজে মারাত্মক আকার ধারণ করবে। তারা দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

1

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

2

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

3

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

4

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

5

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

6

ওসমান হাদি মারা গেছেন

7

ঝুলে আছে ৮ দলের আসন সমঝোতা

8

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

9

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

10

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

11

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

12

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

13

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

14

শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর, বিশ্বমঞ্চে শেষ অধ্যায়ের অপেক্

15

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

16

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

17

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

18

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

19

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

20