নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক,

ভারতে অনুষ্ঠেয় আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এমনটা জানান।

বাংলাদেশের ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তবে একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হব? এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ।

সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে নানা সমালোচনা চলছে। ‘দ্য ফিজ‘কে বাদ দেওয়ার কারণ হিসেবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না দেশটি। এ কারণে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে।

এতে প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে খেলতে গেলে সেখানে অনেক সাংবাদিক ও দর্শকরা যাবেন, তাদের নিরাপত্তা কীভাবে দেবে ভারত?

মোস্তাফিজুর রহমানের ইস্যুর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে বিকল্প ভেন্যুর অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে আইসিসিকে।

এরই মধ্যে ইএসপিএন ক্রিকইনফো দাবি করে, বিসিবির অনুরোধ আমলে নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। উল্টো নাকি হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশকে ছাড়াই আসর চালিয়ে নেওয়া হবে।

তবে গণমাধ্যমের এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (৭ জানুয়ারি) দুপুরে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে এক বিবৃতিতে আইসিসির সঙ্গে যোগাযোগের পর পাওয়া প্রতিক্রিয়া তুলে ধরেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বিবৃতিতে বিসিবি দাবি করেছে, বাংলাদেশের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার অচল: জরুরি সেবার বদলে

1

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

2

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

3

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

4

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

5

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

6

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

7

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

8

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

9

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

10

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

11

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

12

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

13

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

14

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্

15

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

16

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

17

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

18

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

19

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

20