নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার অচল: জরুরি সেবার বদলে সাধারণ চিকিৎসা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ট্রমা সেন্টারটি দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে। সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের তাৎক্ষণিক জরুরি সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত এই কেন্দ্রটি এখন কার্যত একটি সাধারণ কমিউনিটি ক্লিনিকের মতো পরিচালিত হচ্ছে। এখানে বর্তমানে দেওয়া হচ্ছে শুধু জ্বর, সর্দি ও কাশির মতো সাধারণ রোগের চিকিৎসা।

ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া এলাকায় নির্মিত এই ট্রমা সেন্টারের জন্য জমি অধিগ্রহণ, ভবন নির্মাণ ও যন্ত্রপাতি কেনাসহ মোট ব্যয় হয়েছিল প্রায় ১২ কোটি টাকা। মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় আহতদের জীবনরক্ষা নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য।

২০২০ সালে ট্রমা সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এখনো পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব হয়নি। জনবল সংকটই এর প্রধান কারণ বলে জানা গেছে। বর্তমানে সেখানে কর্মরত আছেন মাত্র দুইজন নার্স ও একজন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। অথচ এখানে সার্জারি ও ট্রমা চিকিৎসায় দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকের পদ বরাদ্দ থাকলেও এখনও কেউ যোগদান করেননি।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকায় ভবনের বিভিন্ন অংশ নষ্ট হতে শুরু করেছে। কিছু দামী চিকিৎসা সরঞ্জাম চুরি হয়ে গেছে বলেও শোনা যাচ্ছে। অপারেশন থিয়েটারসহ জরুরি চিকিৎসা সরঞ্জামগুলো অবহেলায় অকার্যকর হয়ে রয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক বলেন,
“জনবল সংকট না মেটানো পর্যন্ত ট্রমা সেন্টারটি পুরোপুরি চালু করা সম্ভব নয়। প্রয়োজনীয় জনবল পেলে দ্রুতই সেন্টারটি কার্যকর করা হবে।”

স্থানীয়দের দাবি, ট্রমা সেন্টারটি দ্রুত চালু হলে মহাসড়কে দুর্ঘটনায় আহতরা তাৎক্ষণিক সেবা পেয়ে বাঁচার সুযোগ পেতেন। শুধু তাই নয়, আশপাশের সাধারণ মানুষও দ্রুত উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারতেন।
তাই গোপালগঞ্জবাসী দ্রুত ট্রমা সেন্টারটি চালুর জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

1

নিখোঁজ সংবাদ: গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ৪ দিন ধরে

2

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

3

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

4

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

5

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

8

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

9

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

10

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

11

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

12

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

13

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

14

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

15

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

16

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

17

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় জামায়াত

18

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

19

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

20