নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাসী আটক

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর একটি ঘটনা। আসরের নামাজের পর মাদ্রাসার সামনে দাঁড়িয়ে থাকা এক ছাত্রের ছবি তুলতে গিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে মাদ্রাসা ছাত্ররা।

সাক্ষীদের জানান, মাদ্রাসার সামনে শান্তভাবে দাঁড়িয়ে থাকা ছাত্রটির ছবি তুলে হেঁটে যেতে থাকলে ছাত্রটি তাকে থামিয়ে ছবি তোলার কারণ জানতে চান। প্রথমে "এমনি তুলেছি" বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অদূরে থাকা আরেক ছাত্র তাকে দাঁড়াতে বলেন। এরপর শক্তভাবে জিজ্ঞাসাবাদ করলে যুবক কোনো সঠিক জবাব দিতে ব্যর্থ হন।
পরবর্তীতে সন্দেহ বাড়লে তাকে মাদ্রাসার ভেতরে নিয়ে গিয়ে মোবাইলে থাকা সেই ছবিটি মুছে ফেলতে বলা হয়। কিন্তু সে ফোন আনলক করতে অস্বীকৃতি জানায়। পরে ছাত্ররা ফোনটি নিয়ে গ্যালারি চেক করলে দেখা যায়—ডজন ডজন আপত্তিকর ছবি, অসংখ্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের প্রমাণ এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র।

আরও অবাক করা তথ্য হলো—তার পকেট থেকে দুটি ভিন্ন পরিচয় ও ভিন্ন ধর্মের দুইটি জাতীয় পরিচয়পত্র (NID) উদ্ধার করা হয়।
হিন্দু পরিচয় অনুযায়ী: নাম: শ্রী জয় বিশ্বাস, পিতা: শ্রী গৌরাঙ্গ বিশ্বাস
মুসলিম পরিচয় অনুযায়ী: নাম: জয় শেখ, পিতা: মালেক শেখ

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুরুব্বিরা ঘটনাটি 'নরমালাইজ' করার চেষ্টা করলেও মাদ্রাসা ছাত্ররা এবং একজন দায়িত্বশীল শিক্ষক তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। পরে ছাত্রদের উদ্যোগে সন্দেহভাজন ব্যক্তিকে গোপালগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি—এ ধরনের ঘটনা সামাজিক নিরাপত্তা ও নৈতিকতার জন্য হুমকি। তারা অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

3

নিখোঁজ সংবাদ: গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ৪ দিন ধরে

4

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

5

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

6

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

7

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

8

বিশ্ব শিশু দিবস আজ

9

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

13

ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

14

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

15

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

16

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

17

ক্যাম্পাস ছাড়িয়ে ডাকসুর নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রত্যন

18

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

19

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

20