নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

প্রযুক্তি ডেস্ক,

ভিডিওর মান উন্নত করার দৌড়ে নতুন অধ্যায় যোগ করল ইউটিউব। জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন ফিচার ‘সুপার রেজোলিউশন’। এই ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিম্নমানের বা ঝাপসা ভিডিও আরও স্পষ্ট ও উচ্চমানের করা যাবে।

ইউটিউব জানায়, ‘সুপার রেজোলিউশন’ পুরোনো কিংবা কম রেজুলিউশনের ভিডিওগুলোকে এআই­-এর মাধ্যমে নতুন করে প্রক্রিয়াজাত করে স্বচ্ছতা ও তীক্ষ্ণতা বাড়িয়ে তোলে। ফলে আগের ভিডিওগুলো পুনরায় আপলোড করার প্রয়োজন হবে না।

প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে ১০৮০পি’র নিচের রেজুলিউশনের ভিডিওগুলোকে এইচডি মানে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এতে 4K সাপোর্টও যুক্ত করা হবে।

প্রযুক্তিবিদরা বলছেন, এই ফিচারটি ইউটিউবের সর্বাধুনিক এআই টুলগুলোর একটি, যা ভিডিওর দৃশ্যমানতা ও মান বৃদ্ধি করে দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। কিছু রিপোর্টে বলা হয়েছে, এই ফিচার ব্যবহার করে ১০৮০পি’র নিচের ভিডিওগুলোকে প্রায় 4K মানের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। তবে আপাতত ইউটিউব এইচডি উন্নয়ন সাপোর্টই দিচ্ছে।

ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে নিজেই ফিচারটি এনেবল (Enable) করতে পারবেন। আর উন্নত ভিডিওগুলোর পাশে ‘Super Resolution’ লেবেল দেখা যাবে, যাতে সহজেই বোঝা যায় কোন ভিডিওগুলো আপগ্রেড করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

1

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

2

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

3

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

4

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

5

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

6

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

7

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

8

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

9

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

10

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

13

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

14

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দা

15

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

16

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

17

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

18

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

19

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

20