নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সদর উপজেলায় বোরো মৌসুমে ধান উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪ হাজার ৪৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে এসব প্রণোদনা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।

এসময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ বিধান রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেন প্রমুখ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার জানান, ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ২ কেজি করে মোট ৮ হাজার কেজি হাইব্রিড বোরো ধানের বীজ দেওয়া হয়েছে।
এ ছাড়া ৩৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী বোরো ধানের বীজ, সঙ্গে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং বোরো মৌসুমে ধান উৎপাদন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন কৃষি কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

1

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

2

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

3

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

4

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

5

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

6

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

7

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

8

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

9

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

10

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

11

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

12

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

13

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

14

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

15

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

16

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

17

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20