নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

স্পোর্টস ডেস্ক,

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে পাওয়া এই জয়ে লিটন দাসের দল গ্রুপপর্বে টিকে থাকলেও সুপার ফোরে যেতে সামনে এসেছে নতুন সমীকরণ।

ম্যাচের চিত্র

মঙ্গলবার (১৬ অক্টোবর) টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫৪ রান। ইনিংসের নায়ক তরুণ ওপেনার তানজিদ হাসান, যিনি মাত্র ৩১ বলে খেলেন ৫২ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে নুরুল হাসান সোহানের ৬ বলে ১২ রানের ক্যামিও দলকে দেয় লড়াইয়ের মতো স্কোর।

জবাবে ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা শুরুতেই নড়বড়ে হয়ে পড়ে। নাসুম আহমেদের শুরুর সাফল্যে পাওয়ারপ্লেতেই হারায় দুই উইকেট। এরপরও গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০) প্রতিরোধ গড়েন। শেষ দিকে রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও মুস্তাফিজ-তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১৪৬ রানেই থেমে যায় আফগানিস্তান।

পয়েন্ট টেবিলের হিসাব

তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তারা এখন দুইয়ে, তবে নেট রান রেট -০.২৭০। শীর্ষে থাকা শ্রীলঙ্কার সংগ্রহ সর্বোচ্চ পয়েন্ট, তাদের নেট রান রেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানিস্তানের সংগ্রহ ২ পয়েন্ট, কিন্তু রান রেট তুলনামূলক ভালো—+২.১৫০। হংকং আগেই ছিটকে গেছে।

সুপার ফোরের সমীকরণ

শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত।

তবে আফগানরা বড় ব্যবধানে জিতলে নেট রান রেটের হিসেবে শ্রীলঙ্কাকে টপকে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশও যেতে পারে পরের পর্বে।

শ্রীলঙ্কা যদি আফগানদের কাছে ৬৫ বা তার বেশি রানে হারে, তবে লঙ্কানদের বিদায় নিতে হবে, আর বাংলাদেশ ও আফগানিস্তান যাবে সুপার ফোরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

1

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

2

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

3

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

6

কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা ও সতর্কতা

7

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

8

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হিরো আলমের

11

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

12

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

13

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

14

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

15

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

16

মুকসুদপুরে ভালো ফলন ও দামে পাটচাষে নতুন আশার আলো

17

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

18

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

19

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

20