নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপস হালদার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তাপস হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (গতকাল) দুপুরে উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ১ নম্বর কলাবাড়ি ইউনিয়নের কুমার কান্ধি গ্রামের বাসিন্দা এবং হরেকৃষ্ণ হালদারের ছেলে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তাপস হালদার। স্থানীয়ভাবে তিনি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলার তথ্যও নেই বলে জানা গেছে।
তবে আটকের পর তাকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় সংঘটিত একটি সড়ক অবরোধের ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাপস হালদারকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, ওই ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখসহ প্রায় দেড় হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে তাপস হালদার আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন কি না—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

1

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

2

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

3

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

4

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

5

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

6

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

7

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

8

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

9

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

10

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

11

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

12

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

13

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

14

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

15

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

16

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

17

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

18

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

19

অপু বিশ্বাসকে তামান্না ভাটিয়ার মতো লাগে : মিষ্টি জান্নাত

20