নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকার গলদা চিংড়ির রেণু জব্দ, মধুমতী নদীতে অবমুক্ত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে উদ্ধার করা রেণুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা এক শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে একটি কালো রঙের মাইক্রোবাস আটক করা হয়। খবর পেয়ে উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি করেন।

তল্লাশিকালে মাইক্রোবাসের ভেতর থেকে ১২টি ড্রামে সংরক্ষিত বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য কার্যালয়। পরে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে রেণুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার জানান, রেণুগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করা সম্ভব না হওয়ায় মাইক্রোবাসে থাকা শ্রমিক অসীম তালুকদারকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জলজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে চিংড়ির রেণু আহরণ ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

1

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

2

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

3

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

4

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

5

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

6

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

7

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

8

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

9

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

10

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

13

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

14

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

15

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

16

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

17

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

18

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

19

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

20