নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

ভয়েস অফ গোপালগঞ্জ বিনোদন ডেস্ক,

তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় এখন শুধু পর্দার নায়ক নন, তিনি বাস্তবের জননেতাও হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাই, তামিলনাড়ু-তে এক বিশাল জনসভায় লাখো মানুষের সামনে উপস্থিত হয়ে তিনি ঘোষণা করেন—এবার রাজনীতির ময়দানে সরাসরি নামছেন।

বিজয় নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্ষমতাসীন বিজেপি দলের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। তিনি বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।” এই ঘোষণায় পুরো জনসভা উচ্ছ্বসিত হয়ে ওঠে।

জনসভা আয়োজিত হয়েছিল বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) দ্বারা, যা মাত্র ৮ মাস আগে গঠিত। তিনি ঘোষণা করেছেন, ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে মাদুরাই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজয় রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করে বলেন, “রাজনীতি সিনেমার মতো অভিনয়ের জায়গা নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই আমি এসেছি। রাজনীতি কোনো পেশা নয়, এটি জনসেবা।”

জনসভায় বিজয়ের কপালে ও হাতে কমলা-হলুদ গামছা বাঁধা দেখা যায়, যেন তিনি এক যুদ্ধের জন্য প্রস্তুত। উপস্থিত ভক্তদের উচ্ছ্বাস, মঞ্চের দৃশ্য এবং সরাসরি কথাগুলো ভারতের পাশাপাশি বাংলাদেশের ভক্তরাও প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন—“সিনেমার নায়ক এখন বাস্তবের নায়ক, জনতার নেতা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

1

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

2

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

3

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

4

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

5

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ল নরওয়ে, শেষ আটে হলান্ডরা

6

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

7

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

8

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

9

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া ম

10

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

11

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

12

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠ

13

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

14

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

15

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

16

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

17

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

18

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে

19

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

20