নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক,

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেগুলো থেকে সাধারণ মানুষের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ভুয়া আইডিগুলোর স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেন নুসরাত ফারিয়া। সতর্কবার্তায় তিনি লেখেন—

“কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

তবে শুধু সতর্ক করেই থেমে থাকেননি এই তারকা। তিনি ভক্ত ও সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, এমন ভুয়া প্রোফাইলের কোনো পোস্টে প্রতিক্রিয়া না জানাতে এবং কারও কথায় টাকা না পাঠাতে।

“অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন,” যোগ করেন ফারিয়া।

জনপ্রিয় তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়। এর আগেও এমন প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, বরেণ্য চিত্রনায়ক আলমগীরসহ আরও অনেকে। প্রভার নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, আর আলমগীরের ঘটনায় সতর্কবার্তা দিয়েছিলেন তার মেয়ে, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় ব্যক্তিত্বদের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও আর্থিক জালিয়াতির ঘটনা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কখনো টাকা আদায়, কখনো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়াই এসব ভুয়া অ্যাকাউন্টের উদ্দেশ্য।

নিজের পোস্টে নুসরাত ফারিয়া শেষে ভক্তদের উদ্দেশে লেখেন—

“সবাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

1

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

2

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

3

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

4

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

6

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

7

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

8

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

9

ওসমান হাদি মারা গেছেন

10

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

14

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

15

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

16

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

17

ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা: বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চাব

18

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

19

নারী প্রার্থী ছিলেন ৮৫, জয়ী ৭

20