নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসকে তামান্না ভাটিয়ার মতো লাগে : মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক,
ভয়েস অফ গোপালগঞ্জ

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহল সবসময়ই তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অনেক ভক্ত তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে।

অপু বিশ্বাস বলেন,

> “ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে আমাকে তামান্না ভাটিয়ার মতো মনে করেন। শুকিয়ে গেলে কিয়ারা আদভানি, আবার কখনো সারা আলি খানের সঙ্গেও তুলনা করেন।”



শুধু ভক্তই নন, সহশিল্পীরাও এমন মন্তব্য করছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য ঘিরে একটি ফটোকার্ড শেয়ার করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেন—

> “অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।”



এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ মিষ্টি জান্নাতের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ মজার ছলে নানা মন্তব্য করেছেন।

উল্লেখ্য, মিষ্টি জান্নাত ২০১৪ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর তুই আমার রানী, আমার প্রেম তুমি, চিনিবিবিসহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসকও। গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এলেও সংবাদ সম্মেলন করে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

1

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

2

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

3

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮টি কলেজ

4

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

5

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

6

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

7

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

8

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

9

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

12

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

13

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

14

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

15

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

16

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

17

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

18

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

19

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

20