নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো। দেবী দুর্গা শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে বাপের বাড়ি মর্ত্যলোকে আগমনের মাধ্যমে শুরু হয় এ মহাউৎসব। পুরাণ মতে, এ বছর দেবী আসছেন গজে (হাতি) করে এবং বিদায় নেবেন দোলায় (পালকি)।

আজ সকাল ৯টা ৫৮ মিনিটের আগে অনুষ্ঠিত হবে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় হবে আমন্ত্রণ ও অধিবাস।

ধর্মগ্রন্থ অনুযায়ী, এক সময় অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোকে থেকে বিতাড়িত হন। সেই অশুভ শক্তি বিনাশের জন্য দেবতারা একত্রিত হয়ে সৃষ্ট করেন মহাশক্তি—যিনি দেবতাদের তেজ থেকে আবির্ভূত হন অসুরবিনাশী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা।

শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হয়েছিল ২১ সেপ্টেম্বর মহালয়ায়, যার মাধ্যমে শুরু হয় দেবীপক্ষ। আজ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলো। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী উদ্‌যাপিত হবে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১। অর্থাৎ এবার গত বছরের তুলনায় আরও ১ হাজার ৮৯৪টি পূজা বেশি হচ্ছে। এর মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হবে ২৫৯টি পূজা, যা গতবারের তুলনায় ৭টি বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

1

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

2

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

3

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

4

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

5

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ

6

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

7

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

10

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

11

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

12

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

14

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

15

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

16

ফ্রিল্যান্সিং: ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য

17

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

18

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

19

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

20