নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে অভিমানে নিজের শরীরে আগুন দিয়ে ঝর্ণা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ঝর্ণা বেগম ওই গ্রামের আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বড় ছেলে হাফেজ সাকিব তালুকদার (১৮) মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন, আর ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের একটি মাদরাসায় পড়াশোনা করছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন ঝর্ণা বেগমের স্বামী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মোবাইলে ঝগড়া হতো। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে ঝর্ণা বেগম নিজ ঘরের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী শাওন বলেন, “হঠাৎ কাকির রুম থেকে ধোঁয়া বের হতে দেখি। জানালার কাচ ভেঙে দেখি ঘরে শুধু ধোঁয়া আর মাংস পোড়ার গন্ধ। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি, তিনি সম্পূর্ণ দগ্ধ হয়ে পড়ে আছেন।”

ঝর্ণা বেগমের ছেলে হাফেজ সাকিব তালুকদার জানান, “বাবা ১০ বছর ধরে আমেরিকায় আছেন। গত বছর সর্বশেষ দেশে এসেছিলেন। আমাদেরও আমেরিকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। পাসপোর্ট বাবা সঙ্গে নিয়েছেন। আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছি। শেষ হলেই আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু মা কেন এমন করলো, বুঝতে পারছি না।”

স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার বলেন, “ঝর্ণা বেগম এলাকায় অত্যন্ত সহযোগিতাপরায়ণ ছিলেন। পুরো পরিবারটি সবার কাছে প্রিয়। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

ওসি খন্দকার হাফিজুর রহমান আরও বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে এবং চেহারা বিকৃত হয়ে গেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

1

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

2

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় জামায়াত

3

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

4

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

5

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

6

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

7

আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসি

8

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

9

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

10

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা’—বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামালকে প্রেমিক

11

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কার

12

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

13

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

14

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

15

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

16

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

17

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

18

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

19

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

20